শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় হাফেজিয়া নুরানী মাদরাসার নতুন ভবনের ভিত্তি স্থাপন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ জুলাই, ২০২২
ঠাকুরগাঁও হযরত শাহজালাল (র:) জামেয়া ই ইসলামিয়া হাফেজিয়া নুরানী মাদরাসার নতুন ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্থর অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১১ টায় সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নে।
এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার,বিশেষ অতিথি ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,পর্তুগাল প্রবাসী লিটন উদ্দীন ,রুহিয়া গিন্নি দেবী আগরওয়াল মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল বদরুল ইসলাম ভিপি,মাদরাসার পরিচালক খায়রুল বাশার ,সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম প্রমুখ।
ভিত্তি স্থাপন শেষে আরাফাতের দিনে নুরানী মাদরাসার ভিত্তি স্থাপন বিষয়ে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।সকলে নতুন এই মাদরাসাটির উত্তোরত্তোর সাফল্য কামনা করেন।
বক্তারা ,হযরত শাহজালাল (রহ:) জামেয়া ই ইসলামিয়া হাফেজিয়া নুরানী মাদরাসার উন্নয়নে সকলে যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রিুতি দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।