শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে এই প্রথম সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ জুলাই, ২০২২
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিএনপি’র অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর এই প্রথম ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে সহবতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। নাগরপুর উপজেলা সেচ্ছাসেবক দল এর আহ্বায়ক মো: শাহজাহান মিয়া সাজু ও সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি ‘র যৌথ স্বাক্ষরিত নিজ দলীয় প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়।
এ বিষয়ে নাগরপুর উপজেলা সেচ্ছাসেবক দল এর সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি বলেন, নাগরপুরে সেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে আমরাই প্রথম আজ ইউনিয়ন কমিটি গঠন করলাম। আমরা উপজেলা কমিটির নতুন দায়িত্ব নেওয়ার পর থেকেই অক্লান্ত কাজ করে যাচ্ছি। সহবতপুর ইউনিয়ন দিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে অতিদ্রুত কমিটি গঠিত হবে।
উল্লেখ্য, সদ্য গঠিত সহবতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটি’তে মো: সেলিম খান কে আহ্বায়ক, মো: রাজিব মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব মো: আনিসুর রহমান সহ ৭ জন যুগ্ম আহ্বায়ক নিয়ে মোট ৩১ জন সদস্য বিশিষ্ট ইউনিট গঠিত হয়েছে। সদ্য নতুন ইউনিয়ন কমিটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব মো: হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, যুবদল নেতা মোশারফ হোসেন মূসা, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মো. জাঙ্গাগীর আলম সরকার, মো. নুরুজ্জামান রানা, মো.আতোয়ার রহমান, রিপন খান রবিন, উপজেলা কৃষক দল সদস্য সচিব মো. জাহিদ হাসান, জাসাস দল আহ্বায়ক আবুল বাসার, সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনির সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।