পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ২১ নং ঢোলারহাট ইউনিয়নে গরীব অসহায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
৮ জুলাই শুক্রবার সকাল থেকে ওই ইউনিয়নের ১৩ শ ২৫ জনের মাঝে মাথা পিচু ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ট্যাগ অফিসার সুবাষ চন্দ্র রায়,ইউপি সচিব হরি গোপাল সেন,হিসাব সহকারী ইব্রাহিম আলী প্রমুখ।