শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়া এতিমখানার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা আল ফারুক এতিমখানার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বরিশাল জেলা পরিষদের তিন লাখ টাকা বরাদ্দ এবং স্থানীয়দের আর্থিক সহায়তায় শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন প্রধান অতিথি হিসেবে একতলা ভবন নির্মান কাজের উদ্বোধন করেন।

এতিমখানার সভাপতি আব্দুস সত্তার মোল্লার সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এতিমখানার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মিলু, গৈলা সরকারী মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, সাবেক প্রধান শিক্ষক রেজাউল সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, সাবেক ছাত্রলীগ নেতা শরীফ ইলিয়াস, স্থানীয় ফরিদুল ইসলাম খান, জাকির হোসেন মানিক মোল্লা, ইউপি সদস্য সৌরভ মোল্লা প্রমুখ।

উদ্বোধন শেষে দোয়া মিলাদ পরিচালনা করেন গৈলা আল ফারুক এতিমখানার সুপার মাওলানা সৈয়দ ইমরান ও উপজেলা হাসপাতালে পেশ ইমাম হাফেজ মাওলানা রেদওয়ান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।