শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোল রিপোটার্স সমিতি’র উদ্দ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ জুলাই, ২০২২

প্রতি বছরের ন্যায় এবারও আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছে বেনাপোল রিপোটার্স মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড।

শুক্রবার সকালে বাগেজান্নাত মসজিদের সামনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই সমিতির সদস্যরা গরীব অসহায় মানুষের ঈদ আনন্দকে আরো একটু বাড়াতে নিয়েছেন সময় উপযোগী পদ¶েপ। এসব পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে সেমাই, চিনি, সাবান, পেয়াজ রসুন, ডাউল, আলু, লেবু-পটল, পুইশাক, ডাটা ও নগদ অর্থ সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা এবিএস আক্কাস আলী, প্রভাষক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক বকুল মাহবুব, কাজি শাহজাহান সবুজ, সি এন্ড এফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান, সাংবাদিক দেবুল কুমার, আলী হোসেন সহ প্রতিষ্ঠানের সহ সভাপতি রাকিব আহম্মেদ, রাজু আহম্মেদ, সিমা, সেলিনা ইভা সাজেদা, বৈশাখী, পুতুল ও রিমন।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি এম এ রহিম। ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি ভুক্তভোগীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।