শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে কলা পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ জুলাই, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে টিনের ঘরের চালে উঠে গাছ থেকে কলা পাড়তে গিয়ে আহসান আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে আলমনগর ইউনিয়নের বড় কুমুল্লী দক্ষিণ পাড়া এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান ওই গ্রামের আ. মোতালেবের ছেলে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহতের প্রতিবেশি এক বাড়ীর গাছ থেকে পাকা কলা পাড়ার জন্য আহসান আলী টিনের ঘরের চালে উঠে। ওই চালের উপর ছিল বিদ্যুতের মূল তারের লাইন। কলা পাড়ার সময় চালের উপর দাঁড়াতেই বিদ্যুতের তারে মাথা আটকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে তার লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।
এদিকে এক সন্তানের জনক নিহত আহসান আলীর বাবার রোগজনিত কারণে গত তিনদিন আগে চিকিৎসক এক পা হাঁটুর উপর থেকে কেটে ফেলেছে। সংসারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন আহসান। তার উপার্জনে বাবার চিকিৎসাসহ সংসার চলত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।