শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে কোরবানী পশুর চামড়া ছাড়ানো ও সুষ্ঠুভাবে সংরক্ষণ  বিষয়ে অবহিতকরণ সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ জুলাই, ২০২২
নওগাঁর সাপাহারে আসন্ন পবিত্র ঈদুল আযহা্ উপলক্ষে কোরবানী পশুর চামড়া ছাড়ানো ও সুষ্ঠুভাবে সংরক্ষণ  বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সঠিক নিয়মে এবং নির্ধারিত স্থানে পশুর কোরবানী, কোরবানী পশুর চামড়া ছাড়ানো ও সুষ্ঠুভাবে সংরক্ষণ গরুর শরীর হতে চামড়া আলাদা করণের ১ থেকে ২ ঘণ্টার মধ্যে ৪ কেজি লবণ ও কোরবানী পশুর বর্জ্য অপসারণ করণ ব্যাবস্থাপনা বিষয়ে ব্যাপক আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উক্ত সিদ্ধান্ত সমূহ জনগণের মাঝে প্রচারের জন্য উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ও উপজেলায় অবস্থিত হাটবাজার ইজারাদারদের প্রচার প্রচারণা করার সিদ্ধান্ত প্রদান করেন । এছাড়াও আগামী শুক্রবার জুম্মার খুতবায় ইমাম সাহেবেরা উক্ত বিষয়ে আলোচনা করবেন।
এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী মোল্লা, সাপাহার প্রেসক্লাবের সহ-সভাপতি মানব কণ্ঠের প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক প্রমূখ, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, ইমাম,ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ও বাজারে কর্মরত কাসাইগন  উপস্থিত ছিলেন  ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।