শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস টেস্ট’র মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
নওগাঁর সাপাহারে  সামাজিক  কাঠামোতে প্রান্তিক অবস্থানে থাকা নারীদের ন্যায় বিচার প্রাপ্তি ও আইনি সহায়তায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার বিকেলে আলোহা সোসাইটির শুভাকক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস টেস্ট (ব্লাস্ট) আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক প্রধান শিক্ষক নুরুল হক মাস্টার।
এ সময় লিগ্যাল এইড এর কার্যকারিতা, সুফল ও সামাজিক সমস্যা সমাধানে আইনি সহায়তা প্রদান এর উপর গুরুত্ব আরোপ রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস টেস্ট (ব্লাস্ট) উপ-পরিচালক অ্যাডভোকেসি ও কমিউনিকেশন মাহবুবা আক্তার। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজার এডভোকেসি
ফারজানা তিন্নি,জুনিয়র্স এডভোকেসি অফিসার শাহারিয়ার হোসেন, রিসার্চ ইনোশিয়েটিভস বাংলাদেশ রিইব’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান, বরেন্দ্রভূমি সমাস উন্নয়ন সংস্থার কর্মসূচি সমন্বয়ক আতোয়ার রহমান, সাপাহার প্রেসক্লাবের সহ-সভাপতি ও মানবকন্ঠ উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক, সাপাহার সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মরিয়ম বেগম, উপজেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক ক্ষুদিরাম এক্কা প্রমুখ।
এ সময় আদিবাসী পরিষদের অন্যান্য সদস্য, প্রান্তিক ও ক্ষুদ্র নূ-গোষ্ঠীর অর্ধশত নারী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।