শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বাসাইলে ৭০০ জনের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
টাঙ্গাইলের বাসাইলে  প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫জুলাই) উপজেলার সদর ইউনিয়নে ৭০০ জন দুস্থ, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এ সময় নাইকান বাড়ি মাদ্রাসায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল-সখিপুরে সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.জোয়াহেরুল ইসলাম  এমপি,বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক,সহ সভাপতি একে আজাদ খানশুর,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান,উপজেলা যুবলীগের সদস্য শিবলু আহমেদ প্রমুখ।
জোয়াহেরুল ইসলাম এমপি বলেন, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে রয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হতে বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। বাসাইল সদরে ৭০০টি পরিবারকে সহয়তা প্রদান করা হয়েছে। যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। এ ছাড়া আমাদের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি  বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় কর্মহীন মানুষের জন্য ত্রাণ সহয়তা প্রদান করা হচ্ছে। যা পরবর্তীতেও অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।