শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

যানজট নিরসনে বেনাপোল ওসির সাথে পরিবহন ব্যবস্থাপকদের বৈঠক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

বেনাপোল দেশের বৃহত্তম স্থল বন্দরের চলমান যানজট নিরসনের জন্য বেনাপোল পোর্ট থানা ওসি পরিবহন ব্যবস্থাপকদের সাথে বৈঠক করেন। মঙ্গলবার সকাল ১১:৩০ টার সময় পোর্ট থানায় এ বৈঠক অনুষ্টিত হয়।

বেনাপোল থেকে দুরপাল্লার পরিবহন ঢাকা, চট্রগ্রাম, বরিশাল, রংপুর দিনাজপুর,কুয়াকাটাগামী সকল পরিবহন ব্যবস্থাপকদের উপস্থিতে যানজট নিরসন কিভাবে করা যায় সে বিষয় আলোচনা হয়। পরিবহন ব্যবস্থাপকগন পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়ার কাছে অভিযোগ করেন স্থল বন্দরের প্রধান সড়কে কৃত্রিম যানজট সৃষ্টির কারনে দুরপাল্লার পরিবহন চেকপোষ্টে যাত্রী নিয়ে দীর্ঘ সময়পেন করছে বেনাপোল কাস্টমস হাউজের সামনে। এতে করে যাত্রীরা অতিষ্ট হয়ে উঠেছে।

শ্যামলী পরিবহনের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন বলেন সারারাত গাড়িতে থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীরা প্রকৃতির ডাকে যে সময় সাড়া দিবে সে সময় গাড়ি থাকে যানজটে আটকা। বিশেষ করে নারী যাত্রীরা বেশী সমস্যায় পড়ে। ভারতীয় ট্রাক গুলো পণ্য আনলোড করে রাস্তায় দাড়িয়ে থেকে যানজট সৃষ্টি করে। এর জন্য সকল প্রশাসনিক কর্মকর্তাদের এগিয়ে এসে যানজট নিরাসন কল্পে কাজ করতে হবে।

ফাইভ ষ্টার পবিরহন ম্যানেজার আশাদুজ্জামান আশা বলেন, এর আগে কিছু দিন যানজট মুক্ত থাকলেও স¤প্রতি প্রকট আকার ধারন করেছে যানজট। এর ফলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে সাধারন যাত্রী সহ রোগিদের।

বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, যাজটের কারনে সাধারন স্থানীয় জনগন সহ দুর থেকে আসা যাত্রীরাও পড়েছে ভোগান্তিতে। আমরা যানজট কি ভাবে নিরসন করা যায় তা সকলের সাথে আলোচনা করে পদক্ষেপ নিবো।

বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, যানজট নিত্য নৈমিত্তিক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্থল বন্দরে ও রয়েছে জায়গা সংকট। যার ফলে পণ্য উঠানামায় বিলম্ব হওয়ার কারনে সৃষ্টি হচ্ছে যানজট।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।