শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর সদর চেয়ারম্যান কুদরত আলী সড়ক নির্মাণ কাজ শুভ উদ্বোধন করলেন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
টাঙ্গাইলের নাগরপুর সদর এলাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সমস্যা নিরসন করে চেয়ারম্যান কুদরত আলী সরাসরি নিজ তত্ত্বাবধানে নতুন ইট বেষ্টিত সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেছে।
সোমবার (৪ জুলাই) সকালে সড়ক পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে এ সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন জনবান্ধব এই চেয়ারম্যান। প্রায় দুইশত পরিবার বসবাসের এই এলাকার সড়ক দীর্ঘ দিন নিচু ও খানাখন্দ অবস্থায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিলো।
স্থানীয় বাসিন্দা মো: আলমগীর হোসেন জানায়, এই সড়কে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো আমাদের। চলাচল করাই যেতো না এই সড়কে। দ্রুত এই সড়ক নতুন নির্মাণের জন্য চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই সড়কের গুরুত্ব ও বেহাল অবস্থা সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের নিকট বস্তুুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরায় সাংবাদিক আজিজুল হক বাবু, ইউসুফ হোসেন লেনিনসহ সকল মিডিয়াকর্মী কে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো নাগরপুরবাসীর জনদুর্ভোগ দূর করা। এই সিও অফিস-কেন্দ্রীয় মন্দির সড়ক ব্যাপক গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখানে নতুন সড়ক নির্মাণের ফলে মন্দিরে যাতায়াত সুবিধা ও স্থানীয় এলাকাবাসীর জীবন মান উন্নয়ন সাধিত হবে।
উল্লেখ্য, নাগরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মামুদনগর ভূমি অফিস (পুরাতন সিও অফিস) এর পাশ দিয়ে একটি সরু সড়ক সরাসরি সল্প সময়ে নাগরপুর কেন্দ্রীয় মন্দির, পুরাতন গরুর হাট ও সদর ইউনিয়ন পরিষদ সংযোগ করেছে। পূজা আসলেই এই সড়কে যাতায়াত ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ। জন গুরুত্বপূর্ণ প্রায় ২ কি.মি এই সড়কে রিক্সা বা ভ্যান চলাচল কষ্টসাধ্য ছিলো এবং সামান্য বৃষ্টিতে এই সড়কে ব্যাপক জলাবদ্ধতা বিরাজ করতো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।