শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ববি’তে ৪৭ কোটি ৪৩ লাখ টাকার বাজেট

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ জুলাই, ২০২২

২০২২-২৩ অর্থবছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। এবারের বাজেটের আকার বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪৩ লাখ টাকা।
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে চলতি অর্থবছরের বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া। বাজেট উত্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এসময় তিনি বাজেট বাস্তবায়নে সকলকে আন্তরিক এবং বিশ্ব বিদ্যালয়ের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করেছেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ শি¶ক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট এবং অর্থ ও হিসাব শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।