শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে আন্তঃজেলা দোকান চোর চক্রের ৫ সদস্য আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ জুলাই, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে আন্তঃজেলা দোকান চোর চক্রের ৫সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে গোপালপুর ও কালিহাতি উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-সিরাজগঞ্জের বেলকুচি থানার চালা উত্তরপাড়া গ্রামের আকবর আলীর ছেলে রাসেল মিয়া ওরফে সরকার (৩৬), একই এলাকার আবুল কালামের ছেলে রেজাউল করিম (৩৭) ও মৃত ফকির চাঁনের ছেলে নূরনবী (২৬), টাঙ্গাইলের কালিহাতি থানার ভরবাড়ী গ্রামের নূর এলাহীর ছেলে সোহান (২৭) এবং একই থানার দেউপুর গ্রামের মৃত আঃ রশিদ শেখের ছেলে লাভলু শেখ (৩৫)।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানার দিকনিের্দশনায় তথ্য প্রযুক্তির সহযোগিতা ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে অভিযান চালিয়ে আন্তঃজেলা দোকান চোর চক্রের সদস্যদের আটক করা হয়। জেলার বিভিন্ন বাজার এলাকায় সিএনজি নিয়ে গিয়ে দোকান ঘরের টিনের চাল কেটে  ও তালা ভেঙ্গে চুরি করা এদের পেশা। গত ৩ জুলাই মির্জাপুর বাজারের জহুরুল ষ্টোরের টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে এরা। দোকানের মালামাল চুরি করে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় বাজারের নৈশপ্রহরী রাসেলকে আটক করে। বাকিরা সিএনজি নিয়ে পালিয়ে যায়। আটক রাসেলের কাছ থেকে বাকী চোরদের ঠিকানা সংগ্রহ করে গোপালপুর ও কালিহাতি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে  চোর চক্রের ৫সদস্যকে আটক করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে আদালতে রিমান্ড আবেদন করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।