শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ঝুঁকি নিয়ে কাঠের সেতু পারাপার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ জুলাই, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়নে আগ-আকুটিয়া এলাকায় সরু সেতুর অবস্থা বেহাল এবং সেতুতে উঠার এপ্রোচ সড়ক ব্যাপক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়াও যুগলের মোড় থেকে আগ-আকুটিয়া -রেহাইপুকুরিয়া সড়ক নানা খানাখন্দে ভরা এবং একটু বৃষ্টি হলেই সড়কে চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীর।
 সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টি পরবর্তী সড়কে বড় বড় গর্ত কাদা দিয়ে ভরপুর, মোটরসাইকেল, ভ্যান সহ অন্যান্য যানবাহন চলাচল প্রায় অসম্ভব। এক প্রকার ক্ষোভ নিয়ে স্থানীয় বাসিন্দা সামাদ মিয়া বলেন, দুই-একজন চলে নাকি এই সড়কে! হাজার হাজার মানুষ চলাচল করে এই সড়ক ও সেতু দিয়ে। এখানে সেতু দিয়ে কোনো গাড়ি যেতে পারে না। চলাচলে খুব কষ্ট আমাদের। আরেক বাসিন্দা হাশেম মিয়া জানায়, অনেক বছর যাবৎ এই সড়কের অবস্থা বেহাল। সেতুতে উঠার বাঁশ-কাঠের পুল আমরা এলাকাবাসী দিয়েছি এবং আমরাই মেরামত করি। আমরা চাই দ্রুত এখানে নতুন সড়ক ও সেতু নির্মাণ হোক।
সড়কে চলাচল কষ্ট ও সেতুতে ঝুঁকি বিষয়ে গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামসুল হক বলেন, এই বনগ্রাম-পুকুরিয়া সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবহুল একটি সড়ক। দুটি উপজেলার জনসাধারণ প্রতিদিন এই সড়কে চলাচল করে। বর্তমানে এই সড়কের অবস্থা বেহাল এবং একটি অপরিকল্পিত সেতুর জন্য চলাচল ঝুঁকি বাড়ছে। আমি এলজিইডি আওতাভুক্ত করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আবেদন করেছি। অতিদ্রত এখানে সড়ক উন্নয়ন ও নতুন সেতু নির্মাণ করা হবে। এছাড়াও এই সড়ক কেন্দ্রীক একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা আমাদের আছে।
গয়হাটা ইউনিয়নের যুগলের মোড় থেকে এই সড়ক ও সেতু ব্যবহার করে আগ-আকুটিয়া -রসুলপুর-বিলপাড়া-বনগ্রাম-রেহাইপুকুরিয়-চৌহালি যাতায়াত করা যায়। গুরুত্ব বিবেচনায় এই সড়ক দুইটি উপজেলা (নাগরপুর-চৌহালি) সংযোগ করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।