শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

চালানোর কথা বলে মোটরসাইকেল নিয়ে পালাতক এক যুবক!

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ জুলাই, ২০২২
বান্দরবানের লামার সরইতে চালানোর কথা মোটর সাইকেল নিয়ে ১সপ্তাহ ধরে পালাতক রয়েছেন মোঃ রাকিবুল ইসলাম (২৫) পিতা আব্দুর রহমান নামে এক যুবক,গ্রাম পুলাং পাড়া, সরই ইউনিয়ন। গত সোমবার ২৭ জুন,২২ইং, সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। ঐ সময় হতে যুবকটি মুঠো ফোন বন্ধ রেখেছেন।
অভিযোগ সূত্রে ও মালিক শাকিব জানায়, অভিযুক্ত রাকিবুল ইসলাম পূর্ব পরিচিত হওয়ায় ২৭ জুন,দিনের বেলায় একটু বাড়ি থেকে আসি বলে আমার কাছ থেকে মোটর সাইকেলটি নেয়। আমিও সরল বিশ্বাস হস্তান্তর করি কিন্তু অনেক দেরি করলে মুঠো ফোনে কল দিলে সে রিসিভ করে না। একবার ফোন রিসিভ করলেও আমাকে চিনে না তুর বেটা বলে বন্ধ করে দেয়। অনেকের মোবাইল থেকে ফোন দিলেও ধরে না। এক্ষেত্রে আমি প্রতিকার পাওয়ার তার সমাজ কমিটিকে লিখিত বিচার দিয়েছি। এছাড়াও আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
অভিযুক্ত রাকিবুল ইসলাম এর মোবাইল নাম্বার এ বার বার যোগাযোগ করার চেষ্টা করেও+8801810247040
ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে স্থানীয় ইউপি (৪নংওয়ার্ড) মেম্বার মোঃ বাবুল জানান, মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনা সত্য এবং সেই সময় থেকে ঐ যুবক নিখোঁজ রয়েছে।
সরইর ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং বলেন, রাকিবুল ইসলাম (অভিযুক্ত) বাবার সাথে যোগাযোগ হয়েছে তার বাবার সাথে ছেলেটি যোগাযোগ ভাল নাই। সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি মোটরসাইকেলটি উদ্ধার করার জন্য।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।