শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে খেলোয়ারকে সাইকেল উপহার দিলেন চেয়ারম্যান

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ জুলাই, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গবন্ধু গোলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হওয়ায় সিয়ামকে একটি বাইসাইকেল উপহার দিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে এ সাইকেল উপহার দেয়া হয়। সে আলমনগর বয়রাপাড়া গ্রামের ছামছুল হকের ছেলে।
অধ্যাপক আব্দুল মোমেন জানান, আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সিয়াম  বঙ্গবন্ধু গোলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয়। সে নিয়মিত ফুটবল খেলে বিভিন্ন স্থান থেকে পুরস্কার এনেছে। তার খেলা দর্শক উপভোগ করে। সেরা খেলোয়ার হিসাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে একটি বাইসাইকেল উপহার দিলাম।
উপহার পেয়ে আনন্দচিত্তে সিয়াম জানান, মাঝে মাঝে আমাকে উপজেলার দূরদূরান্তর মাঠে খেলতে যেতে হয়। নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। পরিবহন সমস্যার কারণে এতদিন খুব সমস্যায় পড়তে হয়েছে। এখন সাইকেলটি উপহার পেয়ে পরিবহন ভোগান্তি ও বাড়তি খরচের চিন্তা দূর হলো। উপহার কাজের মান বৃদ্ধি ও মনোবল চাঙ্গা করে। এভাবে সকলের সার্বিক সহযোগিতা পেলে লেখাপড়ার পাশাপাশি একদিন দেশসেরা ফুলবলার হতে পারবো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।