শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ৩শ প্রান্তিক চাষি পরিবারকে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ জুলাই, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় আমনের ফলন বাড়ানোর জন্য ৩শ জন প্রান্তিক চাষি পরিবারের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কৃষি স¤প্রসারণ বিভাগের আয়োজনে রবিবার সকালে উপজেলা কৃষি অফিস কনফরেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায়।
উপ-সকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার।
অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-২ এর আওতায় ৩শ জন প্রান্তিক কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে ৫কেজি করে উফসী আমন ধান বীজ, ১০কেজি করে ডিএপি সার, ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। অনুষ্ঠনে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন ছাড়াও বিভিন্ন উইনিয়নের মেম্বরগন উপস্থিত ছিলেন।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।