শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শিক্ষক হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ জুলাই, ২০২২
সারাদেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নাগরপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, কলেজ শিক্ষক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
রবিবার (০৩ জুলাই) সকালে নাগরপুর উপজেলা পরিষদের সামনে  প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার কর্মরত অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা ও নড়াইলে স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা দিয়ে কলেজ প্রাঙ্গনে ঘুরানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠিন বিচার করা হোক। অন্যথায় ঈদুল আযহার পর কঠিন আন্দোলেনর হুশিয়ারী প্রদান করেন তারা।
মানববন্ধনে উপজেলার শিক্ষক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ  অধ্যক্ষ,প্রধান শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীগণসহ নাগরপুরের সর্বস্তরের নাগরিকগণ উপস্থিত ছিলেন। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।