শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সাংবাদিকতায় বিশেষ অবদানে নান্দাইল প্রেসক্লাব পদকে ভূষিত হন সাংবাদিক সাইফুল্লাহ্

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ জুলাই, ২০২২
ডিজিটাল সাংবাদিকতায় বিশেষ অবদান জন্য নবীন সাংবাদিক হিসাবে নান্দাইল প্রেসক্লাব পদকে ভূষিত হয়েছেন সাংবাদিক এইচএম সাইফুল্লাহ্। গতকাল শনিবার (২জুলাই) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে বিকাল ৫ টায় পদক বিতরণী এক অনুষ্ঠানে তার পদক তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অথিতিবৃন্দ।
নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের  সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান বাবুল, অর্থ সম্পাদক  রফিকুল ইসলাম মড়লের যৌত সঞ্চালনায় পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন ভূঁইয়া। দৈনিক যুগান্তর ঈশ্বরগঞ্জ  প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ, দৈনিক সংবাদ গৌরিপুর প্রতিনিধি ম.নুরুল ইসলাম,দৈনিক জাহান ত্রিশাল প্রতিনিধি মো.মোখলেছুর রহমান সবুজ, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাউদ খান সহ প্রমুখ।
পদকপ্রাপ্ত নবীন সাংবাদিক এইচএম সাইফুল্লাহ্ ২০১২ সাল থেকে অনলাইন সাংবাদিকতার মাধ্যমে যাত্রা শুরু করেন। বর্তমানে তিনি নান্দাইল প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি সাহারা টেলিভিশন, দৈনিক ইনফো বাংলা পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি ও তরঙ্গ নিউজের নিজস্ব প্রতিনিধি হিসাবে নিযুক্ত আছেন।
অনুষ্ঠানে বক্তারা বর্তমানে সংবাদপত্র ও সাংবাদিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সংবাদপত্রে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের দাবি করেন।
নান্দাইল প্রেসক্লাব ২০২২ এ ময়মনসিংহ উত্তরের ৮ জন সাংবাদিক পদকপ্রাপ্ত হন। তারা হলেন, দৈনিক সংবাদ গৌরিপুর প্রতিনিধি  ম. নুরুল ইসলাম, কেন্দুয়ার প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা মো. আনিসুজ্জামান আনজু, যুগান্তর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ,দৈনিক জাহান ত্রিশাল প্রতিনিধি মো. মোখলেসুর রহমান সবুজ সহ ৪ জন প্রবীণ, দৈনিক নিউজ নান্দাইল প্রতিনিধি এইচএম সাইফুল্লাহ, আজকের প্রতিনিধি মিন্টু মিয়া সহ ২ জন নবীন, সেতু এজেন্সির প্রোঃ লুৎফর রহমান ও নান্দাইল প্রেসক্লাবের বিদায়ী একাধারে ৪০ বছর একই পদে দায়িত্ব পালন করা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল কে পদকে ভূষিত করা হয়। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।