শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরের সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী বুয়েটে চান্স

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ জুলাই, ২০২২
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে  টাংগাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ব্যাচ-২০১৯ এর দুইজন মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান ও মো.লাদেন মিয়া।
বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৯টার পর বুয়েটের ওয়েবসাইটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয় হয়।
এর আগে গত ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে ৬ হাজার শিক্ষার্থীকে নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।  সকাল ও বিকেল দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘মডিউল-এ’ সকাল ১০টা-১২টা ও প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য ‘মডিউল-বি’ দুই শিফটে বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ সমূহের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ২৭৯টি আসনের বিপরীতে ১৭ হাজার ৩৪ জন শিক্ষার্থী ভর্তি পরিক্ষায় অংশ গ্রহন করেন।
এদিকে,সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী বুয়েটে চান্স পাওয়ার তথ্য জানতে পেয়ে প্রতিষ্ঠানের ফেসবুক পেজে স্কুল কর্তৃপক্ষ দুইজন শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।