শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ জুলাই, ২০২২
জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন এর উদ্যোগে কানাইঘাট থানায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সিলেটে চলমান স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন।
‘এই দুর্যোগের দিনে আমরা পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ ‘ এই স্লোগান সামনে রেখে কানাইঘাট থানার ৩নং দিঘীরপার ইউনিয়নের ৮নং ও ৯নং ওয়ার্ডের সর্দার মাটি, মৌনগর, রাজপুর, কুমাইর মাটি, মাঝরগ্রাম, নয়া মাটি বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। জাহোমেএ এর ১৪ সদস্য বিশিষ্ট  একটি টিম এই কার্যক্রম সম্পন্ন করেন। এছাড়া বিশেষ ক্ষতিগ্রস্তদের নগর আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের সংগাঠনিক সম্পাদক ডাঃ এম কে খান, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ রাসেল আহমদ, প্রচার সম্পাদক ডাঃ গোলাম কিবরিয়া, ডাঃ আব্দুস সামাদ সোহেল। স্থানীয় সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মো নুরুল হক, মাহফুজ আহমদ, মো আব্দুল হালিম।
ছাত্র পরিষদের মধ্যে ছিলেন সভাপতি জাফরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুস শাকুর সাহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক আব্দুল মোনিম খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক রাহাদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক এইচ এম জামাল, জুনেদ আহমদ, শিমুল আহমদ প্রমুখ।
ত্রাণ বিতরণে যারা আর্থিক সহায়তা প্রদান করেছেন তাদের এই দান কবুলের জন্যও দোয়া কামনা করা হয়। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।