শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

টাংগাইলে বন্যার্তদের মাঝে জামায়াতে ইসলামীর উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ জুলাই, ২০২২
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলার উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে নদীতে ঘড়-বাড়ি বিলিন হয়ে যাওয়া ও অসহায় পরিবারের মাঝে উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার(০১ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর জননেতা আহসান হাবীব মাসুদ বন্যা দূর্গতদের মাঝে উপহার ও খাদ্য সামগ্রী তুলে দেন।
বন্যার্তদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ কালে জেলা  আমীর জননেতা আহসান হাবীব মাসুদ বলেন- আমরা আল্লাহর ভয় ও মানুষের আর্থমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। জামায়াতের প্রতিটি কর্মী হলো সমাজ কর্মী। জামায়াতের পাশাপাশি সকল সংগঠন ও বিত্তবানরা বন্যার্তদের পাশে দাড়াঁলে এ সমস্যা কিছুটা লাঘব হবে। আমাদের প্রতিটি কর্মী অসহায়- বর্ন্যাতদের ঘরে ঘরে গিয়ে কাঁধে করে ত্রান সামগ্রী পৌচ্ছে দিচ্ছে। বর্ন্যাতদের নিয়ে রাজনীতি না করে মানবতার প্রতি ভালবাসার দায়বদ্ধতা নিয়ে দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। এ বন্যায় মানুষের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি  সিলেটসহ সারাদেশে বন্যাকবলিত মানুষের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী শহীদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, সদর পশ্চিম সেক্রেটারী মাও ইদ্রিস আলী আকন্দ, ছাত্রশিবির টাঙ্গাইল শহর সভাপতি আব্দুল্লাহ মামুন প্রমূখ। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।