শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে চার শতাধিক দুঃস্থ্য বয়স্কের মাঝে চিকিৎসা ভাতা প্রদান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ জুলাই, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রায় চার শতাধিক দুস্থ মানুষের মাঝে চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়স্ক দুস্থদের মাঝে এক মাসের চিকিৎসা ভাতা প্রদান করেন। ঢাকাস্থ আলোর পথ কল্যান সংস্থার উদ্যোগে এই চিকিৎসা ভাতা প্রদান করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ শামীম আরা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, প্রজেক্ট ডিরেক্টর, ড্যাফোডিল ইন্সটিটিউট অফ সোস্যাল সায়েন্স মোঃ জাহাঙ্গীর আলম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উল্লেখ, ঢাকাস্থ আলোর পথ কল্যান সংস্থা বৈদেশিক সহায়তায় উপজেলার ৬ ইউনিয়নের প্রায় ৪ শত ৫০ জন দুস্থ বয়স্ক নারী-পুরুষের প্রত্যেকের মাঝে প্রতি মাসে ৩ শত টাকা করে এক বছর এই ভাতা প্রদান করা হবে বলে সংস্থ্যার প্রজেক্ট ম্যানেজার মোঃ রেজওয়ানুল হক হিমেল জানান।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।