শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

লামা উপজেলা ও পৌর শ্রমিক লীগের কমিটি গঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ জুলাই, ২০২২
 বান্দরবানের লামা উপজেলা ও পৌর শ্রমিক লীগের নবগঠিত আহবায়ক কমিটি গঠন কমিটি ঘোষণা করেন বান্দরবান জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩০ জুন,২০২২ ইং) লামা উপজেলা পরিষদের গেষ্ট হাউসে জাতীয় শ্রমিক লীগের এক মত বিনিময় সভায় পূর্বের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭ সদস্য বিশিষ্ট আগামী তিন মাসের জন্য উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষনা করেন। উপজেলা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃ নাছির উদ্দীন,যুগ্ম-আহবায়ক আবুল কাশেম সমীর,সদস্য সচিব-মোঃ শাহেদ উদ্দিন, কার্যকরী সদস্য-হারাধন, মো: আরিফ,মো: আজাদ,উছাথোয়াই মার্মা সহ ৭ সাত সদস্য বিশিষ্ট কমিটি।পৌর কমিটির আহবায়ক হিসেবে  উসুইথোয়াই মার্মা,যুগ্ম- আহবায়ক মো:সেলিম,সদস্য সচিব মোঃ শামীম, সদস্য-সুবল বড়ুয়া,বাবুল দাশ, মো: এরফান,মো: সুজন সহ ৭ সাত সদস্য বিশিষ্ট কমিটি।
এ সময় মোঃ কামাল উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লামা উপজেলা আ,লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, প্রধান বক্তা জাতীয় শ্রমিক লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবু মুছা কোং,লামা উপজেলা আ,লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, সম্পাদক ও  পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,পৌর আ,লীগের সভাপতি মোঃ রফিক,জেলা শ্রমিক লীগে সাধারন সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন ভূঁইয়া  উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীরসহ শ্রমিক লীগের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।