শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইল উপজেলায় ৪টি প্রশাসনিক  কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী ৪টি প্রশাসনিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় উপজেলা হাসপাতাল সভাকক্ষে স্বাস্থ্য সেবা কমিটির মাসিক সভা কমিটির সভাপতি সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য সেবার মান নিয়ে কমিটির সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন। ডাক্তারদের অনুপস্থিতি ও কর্মরত নার্সদের সেবা প্রদানের অনীহা ও দায়িত্বে অবহেলার বিষয়টি সভায় আলোচনা করা হয় এবং জুলাই থেকে উল্লেখিত বিষয়ে কঠোর অবস্থান গ্রহনের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মাহমুদুর রশিদের দৃষ্টি আকর্ষন সহ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে প্রশাসনিক হল রুমে উপজেলা এনজিও বিষয়ক কমিটি ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্ঠা সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর সভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইঁয়া সহ কমিটির সদস্য প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ঈদুল আজহায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা, গরু চুরি বন্ধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ সহ ভাইস চেয়ারম্যান সারওয়ার জাহান জিটু, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী বক্তব্য রাখেন। পরে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েলের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক সদস্যরা উপস্থিত ছিলেন। সভায়  উন্নয়ন কার্য্যক্রম ও বিভাগীয় সমস্যা, সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রেসক্লাব/মিডিয়ার কোন প্রতিনিধি উপস্থিত থাকার কোন সুযোগ নাই বলে জানাগেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।