শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) পরিবর্তিত নতুন নিয়োগ পদ্ধতি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১টার দিকে মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচ ২০২১ এর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোশারফ হোসেন, পিটিসি’র ভারপ্রাপ্ত কমাড্যান্ট মো. মাহবুবুর রহমান, পুলিশ হেড কোয়ার্টারের ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান, অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়, পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা সৈয়দ পলি, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন প্রমুখ।
কুচকাওয়াজ শেষে মাঠ ও শরীর চর্চা বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী জোবায়রুল হাসান শাহিন এবং আইন ও সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অজর্নকারী উজ্জল দাসের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
পরে স্মারকগ্রন্থের মোড়ক উম্বোচন ও বৃক্ষ রোপণ করেন। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।