শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

মিথ্যা মামলায় একবছর কারাবাস ; জেলখানায় জন্ম নেয়া যমজ ছেলে-মেয়ে নিয়ে মুক্ত হলেন আগৈলঝাড়ার টুম্পা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

পাঁচ লাখ টাকা চেক ডিজঅর্নার মামলায় একবছরের সাজা হয় টুম্পা বাড়ৈর (২৮)। পুলিশ ২০২১ সালের ৩০ জুন টুম্পাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
ওই সময় টুম্পা বাড়ৈ অন্তঃস্বত্তা ছিলেন। পরবর্তীতে প্রমাণিত হয় ওই চেকটিতে মামলার বাদী প্রতিবেশী এনামুল কাজী ষড়যন্ত্র করে তার (টুম্পা) কাছ থেকে স্বাক্ষর আদায় করে নিয়েছে। বিষয়টি আদালতের বিচারক শতভাগ নিশ্চিত হয়ে অবশেষে টুম্পাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন।
তবে একবছর বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকাবস্থায় টুম্পা যমজ শিশু জন্ম দিয়েছেন। জেলখানায় জন্ম নেয়া তার ছেলের নাম রাখা হয় সাগর এবং মেয়েটির নাম সাগরিকা। বর্তমানে তাদের বয়স ১১ মাস। মায়ের সাথে তারাও কারাগারে ছিল। কারাগারের পরিবেশ থেকে মায়ের সাথে মুক্ত হয়েছে যমজ দুই সন্তান সাগর ও সাগরিকা।
বুধবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে মুক্ত হওয়ার পর অপরাধ সংশোধন এবং পুনর্বাসন সমিতির পক্ষ থেকে সাগর ও সাগরিকাকে আর্থিক সহায়তা এবং টুম্পা বাড়ৈকে একটি সেলাই মেশিন দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।
বৃহস্পতিবার সকালে জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, জেলার আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের হৃদয় পান্ডের স্ত্রী টুম্পা পান্ডে কারাগারে থাকাবস্থায় সেলাই মেশিনের কাজ শেখেন। তিনি এখন ভালোভাবে মেয়েদের পোশাক বানাতে পারেন।
জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, অপরাধ সংশোধন এবং পুনর্বাসন সমিতির মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আসামী ও কয়েদীদের বিভিন্ন ধরনের প্রশি¶ণ দেয়া হয়। যাতে করে তারা মুক্ত হয়ে আত্মনির্ভরশীল হতে পারে। এজন্য তাদের আর্থিক সহায়তাও করা হয়। এরপর তাদেরকে ফলোআপে রাখা হয়। এভাবে বহু আসামী ও কয়েদী বর্তমানে অপরাধ থেকে সরে ভালোভাবে জীবনযাপন করছেন। তারই ধারাবাহিকতায় টুম্পাকেও আর্থিক সহায়তাসহ পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে একটি সেলাই মেশিন দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।