শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় ম্যালেরিয়া নির্মূলে সমন্বয় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুন, ২০২২
বান্দরবানের লামায় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির স্টেক -হোল্ডারদেরকে নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৯ জুন,২০২২) সকাল ১১ টায় লামা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক এর সহযোগিতায় এন,জেট.একতা মহিলা সমিতির বাস্তবায়নে  অনুষ্ঠিত সভায়  এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন  দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম,চিকিৎসক, প্রকল্প ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট অনেকেই।
এ সময় বক্তরা বলেন, বর্ষাকালে বেশি মশার প্রার্দুভাব এ কারণে ম্যালেরিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগ বিস্তার হয়। সেক্ষেত্রে পার্বত্য অঞ্চলে ম্যালেরিয়া নির্মূলে আমাদের অনেক বেশি সচেতন হয়ে কাজ করতে হবে। পাশাপাশি কীটনাশক যুক্ত মশারি ব্যবহার করতে হবে। জ্বর বা অসুস্থ হয়ে গেলে দ্রুত রক্ত পরীক্ষা,হাসপাতাল ও সনাক্ত করে আক্রান্তদের চিকিৎসা নিতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।