শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সুদি কারবারিদের বিরুদ্ধে মামলা গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুন, ২০২২

থ্রি হুইলার চালক কালাম সেরনিয়াবাতের হত্যাকারীদের গ্রেফতারপূর্বক সুদি কারবারিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর টরকী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী এ কর্মসূচী পালন করেন। প্রায় আধাঘন্টার অবরোধে মহাসড়কের দুইপাশে শতাধিক যানবাহন আটকা পরে। অপরদিকে নিহত কালামের ছেলে রাজন সেরনিয়াবাত বাদি হয়ে সুদি কারবারি আহাদুল হাওলাদার তার স্ত্রী ছালমা আক্তার ছবি, কালাম সরদার, নুরুন নাহার বেগম ও রায়হান ফকিরকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করেছে।
বিক্ষুব্ধরা জানান, উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর মাদ্রা গ্রামের মৃত হাসেম সেরনিয়াবাতের ছেলে মাহেন্দ্রা চালক কালাম সেরনিয়াবাত গত ছয়মাস পূর্বে সুদি কারবারি আহাদুল হাওলাদারের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে আনেন। পরবর্তীতে কালাম লক্ষাধিক টাকা পরিশোধ করেছেন। অতিসম্প্রতি সুদখোর আহাদুল কালামের কাছে আরো ৯৫ হাজার টাকা দাবি করে। সুদের টাকা দিতে না পারায় সুদি কারবারি আহাদুল হাওলাদার ও তার স্ত্রী ছালমা আক্তার ছবিসহ অন্যান্য আসামিরা গত শনিবার দুপুরে টরকী বাসস্ট্যান্ডে বসে কালামকে অমানুষিক নির্যাতন করে জোরপূর্বক সাদা স্টাম্পে স্বাক্ষর আদায় করে নেয়। এমনকি সুদের টাকার জন্য সুদি কারবারিরা কালাম সেরনিয়াবাতের মাহেন্দ্রা জোরপূর্বক ছিনিয়ে নেয়। সুদি কারবারিদের শারীরিক নির্যাতনের অপমান সইতে না পেয়ে রবিবার বিকেলে কালাম বিষযান করে আত্মহত্যা করেন। গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।