শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে প্রাণীসম্পদ খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুন, ২০২২
নওগাঁর সাপাহারে প্রাণীসম্পদ খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মানবিক কর্মসূচির আওতায় উপজেলা প্রাণীসম্পদ অফিসের সহযোগীতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রাপ্ত অর্থ দ্বারা ক্ষতিগ্রস্থ প্রাণীসম্পদ খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ কর্মসূচির আওতায় ১ শ ৫০ জন প্রাণীসম্পদ খামারীদের মাঝে ১০ কেজি করে গো খাদ্য প্যাকেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার , উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী সহ খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।