শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ভারতে ২ থেকে ৫ বছর জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরেছে ২৫ জন তরুন তরুনী

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুন, ২০২২
ভারতে ২ থেকে ৫ বছর পর্যন্ত জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছে ২৫ জন তরুন তরুনী। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এদের মধ্যে ১৩ জন তরুনী ও ১২ জন তরুন রয়েছে।
ফেরত আসারা হলোঃ জুনাইয়েদ শেখ (১৮) আরিফুল ইসলাম (১৭) ইমন আক্তার (১৯) মোঃ মোমিন (২১) মোঃ মুন্না (১৮) সুবহা ফারাজি (১৬) খলিল শেখ (১৯) জাকির হোসেন (২০) আবু সাইদ (২৩) জান্নাত হোসেন (১৭) রবিউল শেখ (২১) মোঃ ফাইজুল (২০) আমেনা আক্তার (২০) হাসিফা খাতুন (১৪) এরকি খাতুন (১৬)খাদিজা খাতুন (২০) রুখসানা খাতুন (২১) আয়শা খাতুন (১৬) ইমিলি খাতুন (২১) বিলকিস বেগম (২০) রোজিনা খাতুন (১৮) হোসনেয়ারা আক্তার (২১)শিরিনা খাতুন (১৬) লিপি আক্তার (১৫) জুবাইদা খাতুন (১৭)। এদের বাড়ি নড়াইল, যশোর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, মাদারিপুর, রংপুর, হবিগঞ্জ, কুড়িগ্রমাম জেলায়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি (তদন্ত) ইলিয়াছ হোসেন বলেন, এরা সীমান্ত পথে পাসপোর্ট ভিসা বাদে অবৈধ ভাবে ভারত যেয়ে সেদেশের পুলিশের কাছে আটক হয়। এরপর আদালতের মাধ্যেমে লিলুয়া ও সংগ্রাম নামে দুটি শেল্টার হোমে তারা প্রায় ২ থেকে  ৫ বছর থাকে। আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে এরা দেশে ফিরেছে। ইমিগ্রেশন এর আনুষ্টানিকতা শেষে এদের বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেরত আসা বিলকিস বেগম বলেন, আমরা দালালদের মাধ্যেমে বিভিন্ন সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারত পাড়ি জমাই। এরপর বাসা বাড়ি সহ বিভিন্ন কাজের সময় ভারতীয় পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যেমে প্রায় ২ থেকে ৫ বছর শেল্টার হোমে থেকে আজ দেশে ফিরেছি। তিনি আরো  বলেন ওই সব শেল্টারহোমে আমাদের বয়সী অনেক বাঙ্গালী মেয়েরা আছে। তারা দেশে আসার অপেক্ষায় প্রহর গুনছে।
বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া বলেন থানার আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা তরুন তরুনীদের তিনটি এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর রাইটস এরিয়া কোয়ার্ডিনেটর মুহিদ চৌধুরী মহিলা আইনজীবি সমিতির রেখা পাল ও জাস্টিস এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেযা বেগম  বলেন, ফেরত আসাদের যশোর নিয়ে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।