শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বঙ্গবন্ধু ও ফজিলাতুন্নেছা গোল্ড কাপ ফুটবল ফাইনাল খেলা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুন, ২০২২

টাঙ্গাইলের গোপালপুরে  উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল খেলায় কুমুল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ১-০ গোলে পরাজিত করে
শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হোন। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় ভোলারপাড়া প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে আলম নগর প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়।
(২৯ জুন) মঙ্গলবার বিকেলে গোপালপুর উপজেলার প্রশাসনের আয়োজনে, সুতি ভি এম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক এর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, জেলা বাসকোস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, মো. মোশারফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লাভলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম মো. ফারুক হোসেন, আরও উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।