শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুন, ২০২২
গত মঙ্গলবার (২৭ জুন) রাতে কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস, এএসআই মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ০৫নং ব্রাহ্মনবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণবাজার এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ১. হুমায়ন মিয়া (২৬) ও ২.দেবা রঞ্জন বিশ্বাস (৩২)।
মাদক কারবারি হুমায়ন মিয়া ও দেবা রঞ্জন বিশ্বাস যথাক্রমে জুড়ী থানার জগন্নাথপুর গ্রামের ছুরুক মিয়া ও বিনোদপুর গ্রামের দিগেন্দ্র বিশ্বাসের ছেলে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক বলেন কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।