শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে অবৈধভাবে চলছে ২২টি স’মিল!

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
নওগাঁর সাপাহারে অবৈধভাবে চলছে ২২টি কাঠ ফাঁড়া স’মিল। যত্রতত্র ভাবে গড়ে ওঠা স’মিলগুলোর একটিরও নেই লাইসেন্স এমনকি নেই পরিবেশ অধিদপ্তরের সনদ পত্র। অনুমোদনবিহীন দেদারছে চালিয়ে যাচ্ছে লাইসেন্স বিহীন মিলগুলো।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা সদরের পৌনে ১ কিলোমিটারের মধ্যে ১১টি স’মিল চলছে বিনা লাইসেন্সে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে আরো ১১টি স’মিল চলছে অনুমোদন বিহীন।  যার ফলে জনস্বাস্থ্য ও পরিবেশের উপর ব্যাপক ভাবে ক্ষতির প্রভাব পড়ছে। স’মিলে কাঠ জোগান দিতে গিয়ে অনেক সময় উজাড় হচ্ছে বন বিভাগের সরকারি গাছ। যার কারনে মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
সাপাহার-সরাইগাছী প্রধান সড়কের কোল ঘেঁসে দু’পাশে ঝুঁকিপূর্ণভাবে বসানো হয়েছে এসব স’মিল। শুধু তাই নয় সড়ক ও জনপথের সরকারী জায়গা অবৈধ দখল করে গাছের গুঁড়ি ফেলে রাখার অভিযোগ রয়েছে মিলারদের বিরুদ্ধে। সড়কের পাশে কাঠের গুঁড়িগুলো ফেলে রাখার ফলে যান বহন চলাচলে অনেকটা ব্যাহত হচ্ছে বলে জানান বিভিন্ন যানবহন চালকেরা। যার ফলে বাড়ছে জনভোগান্তি। শুধু তাই নয়, খড়ি কিনতে বা নামাতে আসা গাড়ীগুলো সড়কের পাশে দাঁড়িয়ে থাকার ফলে যানবহন চলাচলে চরম বিঘ্ন  ঘটছে বলে জানান এলাকাবাসীরা। আইনানুযায়ী সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত স’মিল পরিচালনা করার নিয়ম থাকলেও অসাধু মিলাররা রাতের আঁধারে কাঠ ফাঁড়ছেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলার স’মিল মালিক আব্দুস সালামের ছেলে নিয়ামুল হকের কাছে লাইসেন্স আছে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের তথ্য না দিয়ে উগ্রতার সাথে বলেন “ যা লেখার লেখেন। মামলা খেয়ে আছি। জেল খাটি আবার জামিন পাই। এতো তথ্য দেবার সময় নেই।”
অপরদিকে আরেক মিল মালিক স্বপনের সাথে কথা হলে তিনি বলেন, “আমরা লাইসেন্সের জন্য আবেদন করেছি কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে লাইসেন্স পাইনি”।
এবিষয়ে উপজেলা বন কর্মকর্তা জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, “সাপাহার উপজেলায় মোট ২২টি স’মিল আছে। যার মধ্যে একটিরও লাইসেন্স নেই। এছাড়াও এরা লাইসেন্স পাবার মতো যোগ্য না”।
লাইসেন্স পাবার যোগ্য কেন নয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফরেষ্ট ল্যান্ডের ১০ কিলোমিটারের মধ্যে এবং আন্তর্জাাতিক সীমানার ৫ কিলোমিটারের মধ্যে স’মিল থাকলে আইনানুযায়ী কোন ভাবেই লাইসেন্স পাবার যোগ্য নয়”।
এছাড়াও স’মিলের লাইসেন্স করার আগে পরিবেশ সনদ করতে হবে। আর পরিবেশ সনদ ছাড়া মিলাররা কোনপ্রকার লাইসেন্স পাবেন না বলেও জানান ওই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।