শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর শালিয়ারা দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের এর মাতার ইন্তেকাল ও দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
টাংগাইলের নাগরপুরের শালিয়ারা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আব্দুল কাদের এর মাতা মোছা.কমলা বেগম(৭৫) ইন্তেকাল করিয়াছেন ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সোমবার(২৭ জুন ২০২২ খ্রি) রাত ১০.০০ ভারড়া ইউনিয়নের আরড়া গ্রামে অবস্থিত নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত  ছিলেন। তিনি ৪ ছেলে ও এক মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫।
এদিকে শালিয়ারা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল কাদের এর মাতার  মৃত্যুতে গভীর শোক প্রকাশ  ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাগরপুরের কর্মরত সকল রিসোর্স টিচার, প্রধান শিক্ষক, সুপার,সহকারি শিক্ষক বৃন্দ সহ অত্র প্রতিষ্ঠানের  সুপার ও সহকারী শিক্ষক বৃন্দ,কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ এবং মরহুমা এলাকার সর্বস্তরের জনগণ।
মরহুমার  জানাযা নামায সকাল ৮.৩০ মি. আরড়া পশ্চিম পাড়া কবর মাঠে অনুষ্ঠিত  হওয়ার পর সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ যেন মরহুমাকে জান্নাত নসিব করেন, আমিন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।