শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে সুদের টাকা জন্য মারধর অতিষ্ঠ হয়ে মাহেন্দ্রা চালকের বিষপানে আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুন, ২০২২

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড এলাকায় মারধর করে সুদের টাকার জন্য চাপ প্রয়োগ করায় কালাম সন্যামত (৪৫) নামের এক মাহেন্দ্রা চালক বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত কালাম উপজেলার বার্থী ইউনিয়নের মাদ্রা গ্রামের মৃত হাসেম সন্যামতের ছেলে। সে (কালাম) সুন্দরদী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
সোমবার দুপুরে নিহতের মেয়ে কাকন আক্তার বলেন, এক বছর পূর্বে কসবা গ্রামের আহাদুল হাওলাদারের স্ত্রী ছবি বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে নেয় তার পিতা কালাম সন্যামত। এক বছরে সুদ ও আসল বাবদ ছবি বেগমকে এক লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এরপরও ৯৫ হাজার টাকা দাবী করে আসছিলো ছবি বেগম ও তার স্বামী আহাদুল হাওলাদার। এ নিয়ে রবিবার (২৭) দুপুরে টরকী বাসষ্ট্যান্ডে বসে সুদের টাকার জন্য কালাম সন্যামতকে মারধর করে আহাদুল ও তার লোকজন। এমনকি তার (কালাম) মাহেন্দ্রা আটকে রাখা হয়।
কাকন আরও জানান, সুদি কারবারির অত্যাচার ও সুদের টাকার চাপ সইতে না পেরে ওইদিন দুপুরেই তার পিতা কালাম বিষপান করে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।