শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বাসাইলে আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুন, ২০২২
টাঙ্গাইলের বাসাইল উপজেলার সর্বস্তরের পাঠক ও শুভানুধ্যায়ীদের  ভালোবাসায় সিক্ত সারাদেশের স্থানীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে বাসাইল প্রতিনিধি ও পত্রিকাটির পাঠকরা।
এ উপলক্ষে সোমবার (২৭ জুন) ১১ টায় বাসাইল প্রেসক্লাবে  এক অনুষ্ঠানের  আয়োজন করা হয়। বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সভাপতি ও আজকের পত্রিকার বাসাইল প্রতিনিধি এম শহিদুল ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি অলিদ ইসলাম। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন, বিশেষ অতিথী ছিলেন বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান,  প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাসাইল প্রেসক্লাবের  যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলা ট্রিবিুনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি এমকে ভূইয়া সোহেল, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিবির প্রতিনিধি রুবেল মিয়া,  সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মাসুদ রানাসহ বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথীর বক্তব্যে  কাজি অলিদ ইসলাম বলেন, ‘পাঠকের ভালোবাসা আর আজকের পত্রিকার একঝাঁক তরুণ ও মেধাবী সংবাদ কর্মীর অকান্ত পরিশ্রমে এই পত্রিকা এগিয়ে যাচ্ছে। ফলে মাত্র এক বছরের মধ্যে পত্রিকাটি পাঠকের মন জয় করে ইতোমধ্যে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আধুনিক তথ্য ও প্রযুক্তি নির্ভর এই পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে থেকে দেশের সবচেয়ে শীর্ষস্থানীয় পক্রিকায় পরিণত হবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।
পৌরসভার মেয়র  আব্দুর রহিম আহমেদ বলেন, ‘সারা দেশকে পত্রিকার পাতায় তুলে ধরে পাঠকের হাতে পৌঁছে দেওয়াটা অত্যন্ত কঠিন কাজ। করোনা মহামারি সহননানা প্রতিকুলতা পেরিয়ে অল্প সময়ে দুরূহ এই কাজটি সারাদেশের স্থানীয় দৈনিক শ্লোগানে ‘আজকের পত্রিকা’  খুব ভালোভাবে করে যাচ্ছে। ’
 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে ‘আজকের পত্রিকা’র ইতিবাচক ভূমিকা আব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। এ ছাড়া স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বস্তুনিষ্ঠ ও সচিত্র প্রতিবেদন  তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এতে করে সংবাদপত্র শিল্পের উৎকর্ষতা বৃদ্ধিসহ আজকের পত্রিকার পাঠকপ্রিয়তা আরও বহুগুণ বাড়বে।
আজকের পত্রিকার শুরু থেকে নিয়মিত একজন পাঠক মাহমুদুল হাসান বলেন, পত্রিকাটি খুললেই জেলা ও উপজেলার অনেক চমৎকার  নিউজ চোখে পড়ে। নিজ এলাকার সমস্যা, সম্ভাবনাসহ সব ধরনের স্টুরি, আপডেট ও দৈনিক ঘটে যাওয়া খবর পড়ে খুব ভাল লাগে। এজন্য তিনি আজকের পত্রিকার সাথে সংশ্লিষ্ট  টাঙ্গাইলের তরুন সাংবাদিক ও পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।