শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুন, ২০২২

নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম।

২০০১-২০২২ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পিঁয়াজ, রোপা আমন ফসলের বীজ, সার ও অন্যান্য উপকরন বিনামূল্যে বিতরণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহামন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কেরামত আলী, দ্বীজেন্দ্রনাথ সরকার, শাহিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন পিঁয়াজ চাষিদের মাঝে ১ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার, ১ রোল পলিথিন, সুতলী ও বিকাশের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা এবং ২১০ জন আমন চাষিদের মাঝে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।