শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রধান শিক্ষকের প্রতি অভিভাবক সহ ছাত্রীদের দাবী- রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুন, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে ‘রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক ও মৌলভী শিক্ষকের মধ্যে অভ্যন্তরিন কোন্দল দীর্ঘদিন থেকে চলছে। প্রধান শিক্ষক কারণে অকারণে মৌলভী শিক্ষককে শোকজ করছে। এক পর্যায়ে ১২ মে ২০২২ ইং তারিখে মৌলভী শিক্ষককে সাময়িক বরখাস্তও করা হয়েছে। মৌলভী শিক্ষকের বরখাস্তের খবর শুনে বিদ্যালয়ের ছাত্রীরা তাৎক্ষনিক ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। মৌলভী শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাহার ও প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ করে তারা। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে একটি লিখিত আবেদনও দিয়েছেন ছাত্রীরা। ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম বিদ্যালয়ে এসে এক সপ্তাহের মধ্যে দাবী পুরণের আশ^াস দিয়ে ক্লাসে ফিরে নেন ছাত্রীদের। ইউএনও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য বলেন। অজ্ঞাত কারণে তদন্ত কমিটি এ রিপোর্ট লেখা পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেননি। বিদ্যালয়ে একজন শিক্ষক অবসরে, একজন অসুস্থ্য হয়ে ছুটিতে,একজন ভারতে আর একজন বরখাস্ত অবস্থায় রয়েছেন। তাই নিজ সন্তানের শিক্ষার কথা ভেবে অভিভাবক সহ ছাত্রীরা রবিবার (২৬ জুন) দুপুরে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রধান শিক্ষকের কাছে যান। প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী বলেন, মৌলভী শিক্ষক প্রধান শিক্ষককে মূল্যায়ন করেনা। তার বরখাস্ত দীর্ঘদিনের প্রক্রিয়ায় হয়েছে। তার অনেক অপরাধ রয়েছে। মৌলভী শিক্ষক মোস্তফা কামাল বলেন, প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির কথা বললে আমি অপরাধি হই। প্রধান শিক্ষকের অগণিত দুর্নীতি রয়েছে। দুর্নীতির প্রতিবাদ করাই আমার অপরাধ। তবে দু’জনেই সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানে সম্মতি হয়েছেন। অভিভাবকগণ বলেন, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন। আমাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে মানুষ করে গড়ে তোলার সুযোগ দিন। শিক্ষকদের মধ্যে অন্ত:দ্বন্দ পরিহার করুন। প্রধান শিক্ষক আগামী ০২ জুলাই ২০২২ ইং তারিখের মধ্যে বিষয়টি নিরসনের প্রতিশ্রæতি দিয়েছেন। এসময় রাধানগর ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত আসনের মহিলা সদস্য, অভিভাবক, ছাত্রী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।