শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে প্রতিবন্ধি ব্যক্তির নিকট হুইল চেয়ার হস্তান্তর

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুন, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার গ্রামের প্রতিবন্ধী মো. নজরুল ইসলাম (৫০) একটি হুইল চেয়ারের জন্য মানবেতর জীবনযাপন করছিল। নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তরুন সাংবাদিক মোঃ ফরিদ মিয়া, সদস্য ও সাংবাদিক মো. আজিজুল হক গ্রামে যাবার পর তার দৃষ্টিতে প্রতিবন্ধীর নজরুল ইসলামের বিষয়টি ধরাপড়ে। সাংবাদিক ফরিদ মিয়া তার নিজস্ব ফেইসবুক আইডিতে একটি হুইল চেয়ারের জন্য আবেদন জানালে ঢাকায় অবস্থানরত মানব দরদী ইঞ্জিনিয়ার তৌকির হাসান টিপু ফোন করে তিনি একটি হুইল চেয়ার দিবেন বলে জানান লেখক কলামিষ্ট সাইদুর রহমানকে জানান। শনিবার (২৫ জুন) নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ঝালুয়া বাজার হেমগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে প্রতিবন্ধি নজরুল ইসলাম, তার স্ত্রী সহ ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুল হেলিমের উপস্থিতিতে হুইল চেয়ার হস্তান্তর করা হয়। এসময়  উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মানবাধিকার সংগঠন লেখক কলামিস্ট সাইদুর রহমান, উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের ভারপ্রাপ্ত সভাপতি এ হান্নান আল আজাদ, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক ফরিদ মিয়া ও আজিজুল হক। হুইল চেয়ার পেয়ে নজরুল ইসলাম দাতা টিপু সহ উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।