শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে লামায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুন, ২০২২

বাঙালির স্বপ্ন জয়ের দিন,সক্ষমতা,আত্ম বিশ্বাস ও স্বনির্ভরতার প্রতীক বহুল প্রত্যাশিত পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে লামায় পৃথকভাবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ১০ টায় লামা উপজেলা ও শহর আ.লীগের আয়োজনে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। লামা উপজেলা প্রশাসনও টিভিতে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়েছিলেন।
এ সময় লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় অংশ নেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।

এ ছাড়াও অংশ নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ ও মোঃ জাহেদ উদ্দীন, লামা উপজেলা আ.লীগের সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ, মমতাজ উদ্দীন, যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ স্বপন কান্তি দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামাল উদ্দীন কনটাক্টর,দপ্তর সম্পাদক আজহা ত্রিপুরা, ক্রীড়া সম্পাদক ডাঃ অমর কান্তি চৌধুরী, প্যানেল মেয়র মোঃ হোসেন বাদশা,পৌর আ,লীগের সভাপতি মোঃ রফিক, সহ সভাপতি মোঃ শাহজান, উপজেলা মহিলা আ,লীগের সম্পাদক শ্যামলী বিশ্বাস,পৌর মহিলা আ, লীগের সভাপতি উনুই মার্মা,কৃষক লীগের সভাপতি ওয়াহাব মিয়াসহ সাংবাদিক, সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এদিকে জাতির আত্মবিশ্বাসের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধনে কোয়ান্টাম কসমো স্কুলের আনন্দ শোভাযাত্রা ও বিশেষ আয়োজন । ২৫ জুন দেশের আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ এবং কোয়ান্টাম ফাউন্ডেশন লামা সেন্টারে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন হয়েছে। সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতু উদ্বোধনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সহস্রাধিক শিক্ষার্থীর সামনে প্রদর্শিত হয়। তারপর কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কোয়ান্টাম লামা সেন্টারের সকল কর্মীরা মিলে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটিকে আরো বর্ণাঢ্য করতে স্কুলের সুদক্ষ ব্যান্ড দলের ছিল বিশেষ পরিবেশনা। স্কুল ক্যাম্পাস থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নিকটস্থ কেয়াজুপাড়া বাজার এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় দুই সহস্রাধিক ছাত্র-শিক্ষক-কর্মী ও এলাকাবাসী।
শিক্ষা প্রতিষ্ঠানটির হাই স্কুল ক্যাম্পাসের প্রধান শিক্ষক শরিফুল আলমের কাছে এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণান্ত প্রয়াসে পদ্মা সেতু আজ আমাদের সামনে ‘আমরা পারি’ এই সত্যের বাস্তবতা। আমাদের দেশ পদ্মা সেতুর মতো মহা-চ্যালেঞ্জের কাজ সম্পন্ন করেছে নিজের অর্থায়নে। দেশের প্রধান যদি পারে তাহলে শিক্ষার্থীদেরও নিজের পায়ে দাঁড়িয়ে দেশকে আরো উন্নত করার স্বপ্ন দেখতে হবে। আমরা শিক্ষকেরা নিয়মিত এ ধরনের বক্তব্যের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে থাকি।’
বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে সেতু উদ্বোধন বিষয়ে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে মাত্র সাত জন ম্রো জাতিগোষ্ঠীর শিশু নিয়ে যাত্রা শুরু করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। ২০ বছরের পরিক্রমায় জাতি-ধর্ম নির্বিশেষে এখন এখানে আড়াই হাজারের বেশি শিক্ষার্থী। দেশের প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এই স্কুলের রয়েছে শিক্ষা ও ক্রীড়ায় দেশসেরা সাফল্য। ঢাকায় জাতীয় শিশু-কিশোর কুচকাওয়াজে তারা প্রথম হয়েছে ২০১৫ থেকে টানা পাঁচ বছর। বুয়েট, মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করেছে তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।