শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধন : নান্দাইল উপজেলা আওয়ামীলীগের বিশাল আনন্দ র‌্যালী ও পথ সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুন, ২০২২
স্বপ্নের পদ্মা সেতুর উদ্ভোধন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শনিবার (২৫জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এক বিশাল আনন্দ র‌্যালী উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। সকাল থেকে ১৩টি ইউনিয়ন ও পৌর সভা এলাকা থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে পরে এক সাথে বিশাল আনন্দ র‌্যালী বের করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মোসলেম উদ্দিন ফকিরের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা জামাল আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইঁয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী স্বপন, আমিনুল ইসলাম শাহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, এডিএম সালাউদ্দিন হুমায়ুন, আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্যে উপ-কমিটির সদস্য শাহজাহান কবির সুমন, নাজিবুল্লাহ লিটন, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূইঁয়া প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একমাত্রচ জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রীর অদম্য সাহস ও দূরদর্শিতার কারণে এই স্বপ্নের পদ্মা সেতু নিমার্ণ হয়েছে। এই সেতু সারা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।