শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের আনন্দ মিছিল

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুন, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) উপজেলার যদুনাথ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ অংশগ্রহণে দিনভর উৎসবমুখর আয়োজনে বিশেষ এই দিনটি উদযাপন করা হয়। এছাড়াও পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষে এক আনন্দ মিছিল স্কুল মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদর বাজার এলাকা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলী’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, সম্মানিত সদস্য এটি এম আনিসুজ্জামান বুলবুল, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মতিন ছামি, সম্মানিত সদস্য মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ হামিদুর রহমান লালন, মোঃ হাশেম মিয়া, মোহাম্মদ শামীম খান, সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম মূসা, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল ও সভাপতি শেখ শহীদুল ইসলাম বিপ্লব, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম ও সদস্য ছানিয়ার হোসেন খান সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক ও নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।