শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ত্রাণ নয় ভালোবাসাসহ সিলেট-সুনামগঞ্জে নতুনধারা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুন, ২০২২

সিলেট-সুনামগঞ্জে নতুনধারা বাংলাদেশ এনডিবি ত্রাণ নয় ভালোবাসাসহ সহায়তা প্রদান করেছে। ২৪-২৫ জুন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানার নেতৃত্বে এই কর্মসূচি সুনামগঞ্জের ইসলামপুর, সলিমপুর, ঈসাপুরসহ প্রত্যন্ত অঞ্চলে খাদ্য সামগ্রী, পোশাক ও নগদ অর্থ প্রদান করেন নেতৃবৃন্দ। এসময় সেভ দ্য রোড সুনামগগঞ্জ শাখার সভাপতি আহমেদ আল কবির চৌধুরী, সহ-সভাপতি জয়নাল আবেদীন জয়, সিলেট সেভ দ্য রোড-এর সদস্য আকতার হোসাঈনসহ স্থানিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ৯ টা থেকে বিভিন্ন এলাকায় ভালোবাসা-সহায়তা প্রদানকালে মোমিন মেহেদী গণমাধ্যমমকে বলেন, নির্মম এই পরিস্থিতিতেও পদ্মা সেতু উদ্বোধনে ২০০ কোটি টাকা খরচ করছে, যেই টাকা সিলেট-সুনামগঞ্জসহ বন্যাক্রান্ত এলাকায় ক্ষতিগ্রস্থদেরকে দিলে  ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় রাজনীতিক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম লেখা থাকতো। তিনি হয়তো কালের ইতিহাসে থাকতে চান না, চান নির্মমতার ইতিহাসে নিজের নাম লেখাতে। অন্যান্য বক্তারা বলেন, রোম যখন পুড়ছিলো, নীরো তখন মনের বাঁশি বাজাচ্ছিলেন; আর বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যখন পানিবন্দী, তখন মানবতার মা খ্যাত শেখ হাসিনা নির্মমতার রাস্তায় হেঁটে পদ্মা সেতু উৎসবে ব্যস্ত। জনগন সব মনে রাখে, এই কষ্টদিনের কথাও তারা মনে রাখবে এবং সময়-সুযোগ এলে তার যথাযথ উত্তর দিবে।

উল্লেখ্য, নতুনধারা বাংলাদেশ এনডিবি সিলেটে গত ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত ত্রাণ দিয়েছে। এবার বন্যায়ও গত ২০ জুন থেকে ত্রাণ প্রদান কার্যক্রম চলছে। দ্বিতীয় দফার বন্যায় ২৪ ও ২৫ জুন সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী ত্রাণ প্রদান কার্যক্রমে নেতৃত্ব দেন এবং অন্যান্য সহৃদয়বান অর্থবান ব্যক্তিদেরকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান। নতুনধারা বাংলাদেশ এনডিবি সঞ্চয়ি হিসাব নম্বর- ০১০০১১৬৫৫৯৮১৬, জনতা ব্যাংক, তোপখানা রোড শাখা, ঢাকা অথবা বিকাশ নম্বর-০১৭৯৫৫৬৮১৩৭-এ দান-অনুদান প্রেরণ করা যাবে বলে জানান নেতুৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।