শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে র‍্যালীতে হাজারো  মানুষের ঢল

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুন, ২০২২
নওগাঁর সাপাহারে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ  র‍্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। আর এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রামগঞ্জে থেকে ছুটে আসে কয়েক হাজার জনতা।
শনিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদর হতে একটি বিশাল আকারের বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে মিলিত হয়ে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং মাওয়া প্রান্তরে থেকে প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রজেক্টর প্রদর্শনীতে সংযুক্ত হন।
সকল কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
স্বপ্নের পদ্মা সেতু মাওয়া প্রান্তরে উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, জননেত্রী দেশরত্ন শেখ  হাসিনা।এরই সাফল্য কামনায় সাপাহারে এই বিশাল আনন্দ র‍্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,  সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা জুলেখা বেগম সহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারিবৃন্দ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও ইউপি সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারোধিক মানুষের সমাগম হয় এই আনন্দ র‍্যালী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।