শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় মাহাতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ; থানায় মামলা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুন, ২০২২
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে প্রভাত চন্দ্র নামে এক মাহাতের  বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেছে। অভিযুক্ত প্রভাত চন্দ্র ওই ইউনিয়নের আসানগর এলাকার মৃত খগেন্দ্রনাথ বর্মণের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শারীরিক ভাবে অসুস্থ্ থাকায় ওই গৃহবধূ ২০ হাজার টাকায় চুক্তিতে প্রভাত মাহাতের কাছে চিকিৎসা করছিলেন। এই মধ্যে কিছু দিন ঝাঁড়ফুক দিয়ে আরো পূজা করতে হবে বলে প্রভাত ভিকটিমকে তার বাসায় রাত যাপন করতে বলেন। সে কথা শুনে গৃহবধূ তার বাড়িতে রাত থাকেন। এই সুযোগে মাহাত প্রভাত তার স্ত্রীর সহযোগিতায় ওই গৃহবধূকে রাতভর ধর্ষণ করেন।
ভুক্তভোগী গৃহবধূ জানান, ঝাড়ফুক ও পূজা করতে হবে বলে মাহাত প্রভাত আমাকে তার বাড়িতে রাত থাকতে বললে আমার বাবা গত মঙ্গলবার তার বাড়িতে থাকার জন্য বলেন। সেই রাতে ভন্ড প্রভাত তার স্ত্রীর সহায়তায় আমাকে রাতে একাধিকবার ধর্ষণ করে এবং আমি কাউকে বললে নাকি আমার সমস্যা হবে এভাবে ভয়ভীতি দেখায়।
এ বিষয়ে অভিযুক্ত মাহাত প্রভাতের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার বলেন, মাহাত প্রভাতের বিরুদ্ধে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ করলে আমি তাকে রুহিয়া থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি।
এ বিষয়ে রুহিয়া থানার ওসি তদন্ত শহিদুর রহমান বলেন, ভুক্তভোগী মহিলার পিতা আনিসুর রহমান বাদী হয়ে অভিযুক্ত প্রভাত চন্দ্রকে আসামী করে থানায় একটি  মামলা দায়ের করে।উক্ত অভিযোগ যথারীতি রুজু করা হয়েছে।  আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।