শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নিখোঁজের ৫ ঘন্টা ঘন্টা পর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুন, ২০২২
কক্সবাজার শহরের বাজার ঘাটাস্থ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সৌন্দর্য বর্ধন করা পুকুরে(নাপিতা পুকুর) গোসল করতে নেমে মারুফুল ইসলাম মাহি নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুন) সকাল ১০টার দিকে ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ঐ পুকুরে পুকুরে নিখোঁজ হয় মাহি। দীর্ঘ প্রায় ৫ ঘন্টা ধরে ডুবুরির দল তৎপরতা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
মাহি কক্সবাজার সিটি কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার আবদুল মালেকের ছেলে।
তার সহপাটিরা জানান, শুক্রবার
সকাল সাড়ে ৭ টায় তারা ৯ জন বন্ধু মিলে শহরে পিটি স্কুল মাঠে ফুটবল খেলেন। খেলা শেষে সকাল সাড়ে ৯ টায় নাপিতা পুকুরে ৯ বন্ধু গোসল করতে নামেন। গোসল থেকে অন্যান্য বন্ধুরা উঠে আসলেও মাহি নিখোঁজ হয়।
নিখোঁজের পর থেকে কক্সবাজার ফায়ার সার্ভিস কর্মীরা অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেনি। পরে কক্সবাজার সৈকতে নিয়োজিত লাইফগার্ড কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। প্রায় ৫ ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে খোঁজ মিলে কলেজ ছাত্র মাহির। তবে জীবিত নয়, মৃত।
মাহিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, কয়েকজন বন্ধু মিলে গোসল করতে নেমে এমন ঘটনাটি ঘটেছে বলে আপাতত জেনেছি। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, স্বাভাবিক মৃত্যু ছাড়া কোনো মৃত্যুই সন্দেহের উর্ধ্বে নয়। অভিভাবকদের কোন অভিযোগ আছে কিনা, থাকলে তা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।