শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে ছাত্রদের উদ্যোগে বন্যার্ত মানুষের ঘরে পৌছে গেলো শুকনো খাবার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুন, ২০২২
সারাদেশে কয়েকটি জেলায় বন্যা হলেও ভয়ংকর রূপ ধারণ করেছে সিলেট ও সুনামগঞ্জে। তার মধ্যে মৌলভীবাজার জেলার কয়েকটি উপজেলাও বন্যায় প্লাবিত। এরই মধ্যে রয়েছে মৌলভীবাজার সদর,জুড়ী,কমলগঞ্জ,কুলাউড়া সহ অন্যান্য উপজেলা। তাই এই মৌলভীবাজারের বন্যা কবলিত মানুষের পাশে দাড়াতে উদ্যোগে নিয়েছে একদল ছাত্র সমাজ।
মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়, বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়,ওয়াহিদ ছিদ্দেক উচ্চ বিদ্যালয়,আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও স্কলার্স কে,জি এন্ড হাই স্কুলসহ অন্যান্য মাধ্যমিক ও প্রাইভেট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
শিক্ষক-শিক্ষার্থীদের মতো হাত বাড়িয়ে দেয় সরকার বাজার এলাকার সাধারন মানুষ ও ব্যাবসায়ীরা। প্রবাসীরাও এই উদ্যোগে সহযোগিতা করেন।
গতকাল বৃহস্পতিবার ২৩ই জুন সকাল ৮ঃ০০ ঘটিকা থেকে বিকাল ৪ঃ০০ ঘটিকা পর্যন্ত এই শুকনো খাবার বিতরণ করা হয়।
শুকনো খাবারের মধ্যে ছিল চিড়া,মুড়ি,চিনি,কলা,কেক,কলা,মোমবাতি, কয়েল,ঔষধ,স্যালাইন,বিশুদ্ধ পানি।
বন্যার্ত মানুষদের পাশে দাড়াতে কাজ করেছিলেন সিলেট বিভাগের বিভিন্ন কলেজের ছাত্ররা। তাদের মধ্যে কামরুল উদ্দিন,আজহারুল ইসলাম, সাকের বখত,সৈকত আহমদ,ও শিব্বির হাসান(মৌলভীবাজার সরকারি কলেজ) কিবরিয়া আহমেদ ও নাদিম চৌধুরী (শ্রীমঙ্গল সরকারি কলেজ),ইবাদুর রহমান রোমান, সাইফুল ইসলাম সাইফ(শাহ মোস্তফা কলেজ মৌলভীবাজার),মাসুম আহমদ ও রুহান আহমদ(আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ), মাহিন আহমদ(তাজপুর ডিগ্রি কলেজ ওসমানী নগর), রাজা তালুকদার,রাহিম আহমদ রাহি,তুহিন আহমদ,(গোপাল কৃষ্ণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ)
আরও বিভিন্ন কলেজ থেকে যোগ দেন ফয়সল,ইমরান,তামিম হাসান। মাধ্যমিক স্কুল থেকে যোগ দেন সাব্বির, জায়েদ,নয়ন,ফাহিম,তোফাজ্জ, ইমন,সহ অন্যান্যরা।
এসময় ছাত্ররা তাদের বক্তব্যে বলেন- আমাদের সাথে যারা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে যারা টাকা দিয়ে সহযোগিতা না করতে পারলেও দোয়া-আশির্বাদ করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ।
তাদের মধ্যে কিবরিয়া আহমেদ বলেন- শূন্য থাকতে কাউকে পাশে পাওয়া যায় না, যদি পরিপূর্ণ হওয়া যায় তাহলে অনেককে পাশে পাওয়া যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।