শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুন, ২০২২

নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদ¶িন করে দলীয় কার্যালয়ের সামনে সমাপ্ত করা হয়।

এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য জনদরদী গরিবের বন্ধু দানবীর জননেতা তারেক সামস্ খান হিমু, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ সভাপতি কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, সদস্য ও সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আনিসুর রহমান আনিস, মতিয়ার রহমান মতি, বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা মাসুদা ,জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুর রহমান ফরিদ, নাগরপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আল মামুনসহ ১২টি ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।