শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে প্রতিবন্ধী রিমার নিকট হুইল চেয়ার ও উপহার সামগ্রী হস্তান্তর 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুন, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলারচন্ডিপাশা ইউনিয়নের বরুনাকান্দা গ্রামের আব্দুর রহিমের প্রতিবন্ধী মেয়ে রিমা বেগম (১৪) একটি হুইল চেয়ারের জন্য মানবেতর জীবনযাপন করছিল।নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তরুন সাংবাদিক মোঃফরিদ মিয়া পেশা গত কাজে ১৭ ই জুন গ্রামে যাবার পর তার দৃষ্টিতে প্রতিবন্ধীর রিমার বিষয়টি ধরাপড়ে।
সাথে সাথে  সাংবাদিক ফরিদ মিয়া তার ফেইসবুক আইডিতে একটি হুইল চেয়ারের জন্য আবেদন জানালে আধাঘন্টায় বিকাশ নাম্বারে ২৮ শত টাকা চলে আসে এমন সময় আচার গাঁও ইউনিয়নের আব্দুল কাদির (নরসিংদীতে) অবস্থানরত  মানব দরদী ফোন করে তিনি একটি হুইল চেয়ার দিবেন বলে জানান। ফরিদ সাথে সাথে আর কোন টাকা পয়সা না পাঠানোর জন্য ফেইসবুক আইডিতে  অনিরোধ জানান।বৃহস্পতিবার ২৩ জুন নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবন্ধী রিমা,তার মা নিলুফা ও  ধূরুয়া গ্রামের সমাজ সেবক শফিকুল ইসলাম রিপনের উপস্থিতে হুইল চেয়ার,ঈদ উপহার সামগ্রী (১১পদ)রাজশাহীর আম সহ অবশিষ্ট টাকা নগদ হস্তান্তর করা হয়।
এসময়  উপস্হিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের  সভাপতি এনামুল হক বাবুল, মানবাধিকার সংগঠন লেখক কলামিস্ট সাইদুর রহমান, মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সহ সভাপতি ডাঃ মোঃ ফখর উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।